Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

উত্তরা-মতিঝিলে সকাল-সন্ধ্যা ছুটবে মেট্রোরেল

admin • 20 Jan 2024, 08:12 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
উত্তরা-মতিঝিলে সকাল-সন্ধ্যা ছুটবে মেট্রোরেল

মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত সকাল-সন্ধ্যা মেট্রোরেল ছুটবে আজ শনিবার (২০ জানুয়ারি) থেকে। বিদ্যুৎচালিত এ গণপরিবহন পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ওইদিন আদেশে ডিএমটিসিএল জানায়, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল।

 

গত ৩১ ডিসেম্বর থেকে মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন চালু হয়। এর মাধ্যমে এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হয়। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করতো। আর সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও অংশে এতদিন ছুটছিল মেট্রোরেল

 

উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া দিতে হবে। আর উত্তরা থেকে বাংলাদেশ সচিবালয়ের ভাড়া ৯০ টাকা। পাশাপাশি উত্তরা থেকে ফার্মগেটের ভাড়া ৭০ টাকা।

 

এছাড়া আগে থেকে চালু হওয়া উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৬০ টাকা। এ অংশের মাঝখানের সাতটি স্টেশনের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা থাকলেও বিদ্যুৎচালিত এ গণপরিবহনে ভ্রমণের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।