Tuesday, 3 November 2026
শিরোনাম
জাতীয়

উত্তরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

• • পঠিত 237 বার
শেয়ার করুন:
উত্তরায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
ছবি সংগৃহিত

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার আজমপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। 

 

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে বিভিন্ন কারখানার শত শত শ্রমিক সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

 

দক্ষিণখানের অতিরিক্ত উপকমিশনার কে এইচ এম এরশাদ সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণখানের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বেলা ১১টার দিকে জড়ো হয়ে সড়কে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।