Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় ধর্ম জবস্ কৃষি ও প্রকৃতি ক্যাম্পাস ক্রিকেট গণমাধ্যম প্রবাস ফুটবল শোক দিবস

উত্তরায় পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত

admin • 25 Nov 2024, 10:10 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
উত্তরায় পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত

টঙ্গী ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী উত্তরা এলাকায় মালবাহী ওয়াগন (কনটেইনার) লাইনচ্যুত হওয়ায় আপ লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে।

সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর থেকে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, ঢাকা থেকে টঙ্গীর দিকে যাওয়ার আপ লাইনে ট্রেন আপাতত চলছে না। টঙ্গী থেকে ঢাকায় আসার লাইনে (ডাউন লাইন) ট্রেন চলাচল করছে। ট্রেন ডিরেইল (লাইনচ্যুত) হওয়ার পর কর্মীরা কাজ করছেন। দ্রুত লাইন ক্লিয়ার করা হবে।

বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় কোনো ট্রেন কমলাপুরে আটকে নেই। তবে ট্রেনগুলো ঢাকা ছেড়ে যেতে বেশ কিছু সময় লাগছে।

আনোয়ার হোসেন বলেন, বড় ধরনের শিডিউল বিপর্যয় এড়াতে রেলওয়ের কর্মীরা তৎপর রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।