রাজধানী ঢাকার উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের যে ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের পাঁচ মারা গেছেন সেই ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাব জানায়, ওই হেল্পারের নাম রাকিব হোসেন (২৩)। রাকিবের ক্রেন চালানোর কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। আবার মূল চালক আল আমিনের হালকা যান চালানোর লাইসেন্স থাকলেও ভারি যানের লাইসেন্স ছিল না।
খন্দকার আল মঈন বলেন, ক্রেনের মূল চালক ছিলেন আল আমিন। তার হালকাযান চালানোর লাইসেন্স থাকলেও ভারিযান চালানোর লাইসেন্স ছিল না। এছাড়া ঘটনার দিন ক্রেনটি চালাচ্ছিলেন আল আমিনের হেল্পার রাকিব। সে সময় আল আমিন বাইরে থেকে নির্দেশ দিচ্ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদ্দিন এলাকার আড়ংয়ের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
পরে ক্রেন চালকসহ তার হেল্পার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার (১৭ আগস্ট) রাতে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এক্সক্লসিভ
জাতীয়
উত্তরায় গার্ডার দুর্ঘটনা: ক্রেন চালাচ্ছিল চালকের সহকারী, ছিল না লাইসেন্স
admin
• 18 Aug 2022, 06:33 AM
• পঠিত 0 বার
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





