Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

উত্তরাখণ্ডে ভারী বর্ষণে ভাঙল সেতু, আটকা ২০০ পুণ্যার্থী

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
উত্তরাখণ্ডে ভারী বর্ষণে ভাঙল সেতু, আটকা ২০০ পুণ্যার্থী

ভারতের উত্তরাখণ্ডে টানা কয়েকদিনের বৃষ্টি ও ভারী বর্ষণে ভেঙে গেছে একটি সেতু। এতে সেতুটির পাশে আটকা পড়েছেন অন্তত ২০০ পুণ্যার্থী।

রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার বানতলি এলাকায় এ ঘটনা ঘটে। আনন্দবাজারের খবরে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মধু গঙ্গা নদীর উপর নির্মিত সেতুটি টানা বৃষ্টির কবলে ভেঙে পড়েছে। এর ফলে কেদারনাথগামী প্রায় ২০০ জন পুণ্যার্থী সেতুর কাছে আটকে পড়েছেন।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, কয়েক দিনের ভারী বর্ষণে একপ্রকার বিধ্বস্ত উত্তরাখণ্ড। বৃষ্টির তাণ্ডবে পাহাড় ঘেরা রাজ্যটিতে অন্তত তিন জন নিহত ও ১০ জন নিখোঁজ হয়েছেন।

টানা বৃষ্টির কারণে ভূমি ধসে বদ্রীনাথ, কেদারনাথ ও গঙ্গোত্রী যাওয়ার অনেক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া বেশ কয়েকটি ঘর বাড়ি পাহাড় ধসের কবলে পরেছে।

জেলার দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক নন্দন সিংহ রাজওয়ার জানান, মঙ্গলবার কেদারনাথ যাওয়ার রাস্তায় ভূমিধসের কারণে চারটি দোকান চাপা পড়েছে। এ ঘটনায় নেপাল থেকে আসা এক যুবক নিহত হয়েছেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী রাজ্যের দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা করতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।