Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সিএফইউ সভাপতি'র সৌজন্য সাক্ষাৎ

admin • 01 Mar 2023, 11:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সিএফইউ সভাপতি'র সৌজন্য সাক্ষাৎ

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির ক্রিকেট ফেডারেশনের (সিএফইউ) সভাপতি আজিজ মিখলিভ ।

 

আজ (১লা মার্চ) বুধবার সকালে তাসখন্দের বাংলাদেশ দূতাবাস  রাষ্ট্রদূতের অফিস কক্ষে এই বৈঠক  করেন।

 

রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম, উজবেকিস্তান ক্রিকেট ফেডারেশনের (সিএফইউ) সভাপতি আজিজ মিখলিভকে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস ও   বাংলাদেশের ক্রিকেটের সাফল্য সম্পর্কে  জানান। 

 

উজবেকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) 'র সাথে আলোচনার বিষয়ে বাংলাদেশ সফর করার আশা ব্যত করেন।

উজবেকিস্তানের ক্রিকেট বোর্ডের সভাপতি বাংলাদেশের রাষ্ট্রদূতকে তার অফিসে যাওয়ার আমন্ত্রণ জানান। এবং তারা দুই দেশের চলমান উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে পরিচিত হন এবং আলোচনা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।