উজবেকিস্তানের নব-নিযুক্ত পররাষ্ট্র মন্ত্রী বাখ্তিয়ার সাইদভ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উজবেকিস্তানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম।
(৬ মাচ) সোমবার উজবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে উজবেক পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে স্বাগত জানান।
দেড় ঘন্টা ব্যাপি বৈঠকে উজবেক সরকারি প্রতিনিধিদলের আসন্ন ঢাকা সফরসহ উজবেকিস্তান- বাংলাদেশের বানিজ্য, অর্থনৈতিক, বিনিয়োগ,এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতা সহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দিপাক্ষিক ইস্যু নিয়ে নব-নিযুক্ত মন্ত্রীর সাথে আলোচনা করেন রাষ্ট্রদূত ।





