Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

admin • 05 Mar 2023, 04:26 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (৫ মার্চ) বিকেল তিনটার দিকে ক্যাম্পের ডি ব্লকের ৯, ১০, ১১ ও ১২ নম্বর ক্যাম্পে এ আগুন লাগে।

 

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। আপাতত আগুন নিয়ন্ত্রণের কাজ করা হচ্ছে।

 

কবলিত স্থান থেকে মানুষ ও মালামাল সরানো হয়েছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। বাতাস বেশি থাকায় আগুন মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে গেছে। আরও ছয়টি ইউনিট রামু থেকে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।