Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
খেলাধুলা

উইকেট বাঁচিয়ে খেলার চেষ্টায় পাকিস্তান

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
উইকেট বাঁচিয়ে খেলার চেষ্টায় পাকিস্তান

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে অনেকটা রক্ষণাত্মক খেলতে পাকিস্তান। উইকেট বাঁচিয়ে শেষ দিকে পিটিয়ে বড় স্কোর গড়ার পরিকল্পনায় সম্ভবতে খেলছেন বাবররা।

সেভাবেই শুরু করেন দুই ওপেনার আবদুল্লাহ শফিক ও ইমাম-উল হক। শুরুতে সফল হলেও নিয়মিত বিরতিতে ঠিকই উইকেট পড়ছে। পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন দলীয় ৭৩ রানে। ১৩ তম ওভারে পান্ডিয়ার বলে আউট হন ইমাম। তার উইলো থেকে আসে ৩৬ রান।

এরপর মাঠে নামের রিজওয়ান। বড় বিপদ থেকে রক্ষা পান এই মিডলঅর্ডার। আম্পায়ার এলবিডব্লিউ দিয়ে দিয়েছিল তাকে। পরে রিভিউ নিয়ে রক্ষা পান। এ প্রতিবেদন লেখার সময় পাকিস্তান ৮০ রানে ব্যাট করছিল। বাবর আজম ১৭ রানে খেলছেন। রিজওয়ান ব্যাট করছেন ৭ রানে।

পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙলেন সিরাজ

দেখে শোনে খেলছিলেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক ও ইমাম-উল হক। ৭ ওভার পর্যন্ত সাবলীল ছিল তাদের খেলা। ওপেনিং জুটি থেকে বড় স্কোরের স্বপ্ন বুনছিল পাকিস্তানের ক্রিকেটভক্তরা।

কিন্তু সেটি আর হলো কই? ৮ম ওভারেই ওপেনিং জুটি ভেঙে দিলেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় এই সিমারের দ্রুত গতির বল শফিকের পায়ে লাগে। আবেদনের পরিপ্রেক্ষিতে আম্পায়ার আঙ্গুল তুলে জানিয়ে দেন শফিক এলবিডব্লিউ।

এর আগে আহমেদাবাদে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রোহিত শর্মা। দুই ব্যাটসম্যান ৪১ রানের জুটি গড়েন।

প্যাভিলিয়নের পথ ধরার আগে শফিক ২০ রান করেন ২৪ বল খরচা করে। ইমাম উল হক ব্যাটি করছেন ২২ রানে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের দলীয় স্কোর অর্ধশতক হতে ২ বাকি। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন বাবর আজম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।