Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, কমেছে ঢাকায়

admin • 17 Apr 2023, 05:38 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, কমেছে ঢাকায়

গতকাল রোববার (১৬ এপ্রিল) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে একদিনের ব্যবধানে ঢাকায় তাপমাত্রা কমেছে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকার তাপমাত্রার সামান্য বাড়তে পারে আর ঈশ্বরদীর তাপমাত্রা একইরকম থাকতে পারে বলে জানান তিনি। 

এদিকে টানা প্রায় ২ সপ্তাহ তীব্র দাবদাহে পুড়তে থাকা চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল রোববারের তুলনায় দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। রোববার এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।  

৭২ ঘণ্টার আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষ দিকে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।