Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

ঈদ যাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, অল্পের জন্য বাঁচলো যাত্রীরা

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
ঈদ যাত্রায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, অল্পের জন্য বাঁচলো যাত্রীরা
সাভারের আশুলিয়ায় ঈদে ঘরে ফেরা ৪২ যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে একটি বাস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অল্পের জন্য বেঁচে গেছে ঘরমুখী মানুষের প্রাণ।   বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রীমোড়ের বিএনসিসির শাখা সড়কের সামনে এ ঘটনা ঘটে। সড়কে যানবাহনের ও যাত্রীর চাপ না থাকলেও দুর্ঘটনার কবলে পরে বাসটি।   দুর্ঘটনার কবলে পড়া বাসের যাত্রীরা জানান, ৪২ জন যাত্রী নিয়ে ঢাকা এক্সপ্রেস নামের বাসটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। সড়ক ফাঁকা থাকলেও বাসটি বাইপাইল মোড়ের একটু আগেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি। আশুলিয়া বাইপাল ট্রাফিক বক্সের ট্রাফিক ইনচার্জ (টিআই) জাহিদুর রহমান বলেন, বাসটি দ্রুতগতিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক দিয়ে চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় 'ব্রেক ফেইল' হয়ে বিএনসিসির শাখা সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে কেউ আহত বা নিহত হয়নি। আমরা বাসটি রেকার দিয়ে উদ্ধার করেছি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।