Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঈদ যাত্রায় ট্রেনে যাত্রীদের কোনো ভোগান্তি নেই:রেলমন্ত্রী

admin • 05 Apr 2024, 10:43 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঈদ যাত্রায় ট্রেনে যাত্রীদের কোনো ভোগান্তি নেই:রেলমন্ত্রী

এবারের ঈদ যাত্রায় ট্রেনে যাত্রীদের কোনো ভোগান্তি নেই ও কারও কোন অভিযোগ নেই বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে ‘হার পাওয়ার প্রকল্পের’ প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘এবার ঈদের আগে আমরা যে ব্যবস্থা নিয়েছি; আমাদের এই সীমিত সামর্থ্যের মধ্যে এরচেয়ে ভালো ব্যবস্থা হতে পারে না। বর্তমানে টিকিট কালোবাজারি নেই। যাত্রীদের টিকিট নিয়ে কোনো অভিযোগও নেই। নির্বিঘ্নে যাত্রীরা ট্রেনে চলাচল করতে পারছেন।’

তিনি আরও বলেন, ভাঙ্গা যশোর রেলপথ চালু হলেও রাজবাড়ীর উপর দিয়ে আন্তনগর ট্রেন সুন্দর ও বেনাপেল এক্সপ্রেস ট্রেন দুটি চলবে। এছাড়া গোয়ালন্দ ঘাট-পার্বতীপুর একটি নতুন আন্তনগর ট্রেন চালু হবে।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুদ্ধির সক্ষমতা থেকে আমরা অনেকেই পিছিয়ে। যার কারণে প্রধানমন্ত্রীর গ্রহণ করা অনেক ভালো কাজ আমরা বুঝতে পারি না।

এ সময় উপস্থিত ছিলেন- রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম শফিকুল মোরশেদ আরুজ প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।