Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঈদ উপলক্ষ্যে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

admin • 22 Apr 2023, 12:02 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঈদ উপলক্ষ্যে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলির শূন্যরেখায় সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি-বিএসএফ মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে।

 

শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টায় সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করেন তারা।

 

বিজিবি হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম বিএসএফের পতিরাম-১৫১ ক্যাম্পের গেটে দায়িত্বরত রমেশ কুমারের হাতে ৬ প্যাকেট মিষ্টি তুলে দেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরাও বিজিবিকে মিষ্টি উপহার দেন।

 

হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম ও ভারত-হিলি সীমান্তের ক্যাম্প কমান্ডার রমেশ কুমার জানান, উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে বিরাজমান সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মিষ্টি উপহার দিয়ে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।