Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ জাতীয়

ঈদে ১০দিন বন্ধ থাকবে আন্তঃদেশীয় মিতালি ও মৈত্রী এক্সপ্রেস

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ঈদে ১০দিন বন্ধ থাকবে আন্তঃদেশীয় মিতালি ও মৈত্রী এক্সপ্রেস

আসন্ন ঈদুল আজহায় ট্রেন চলাচলে সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে আন্তঃদেশীয় মিতালি ও মৈত্রী এক্সপ্রেস চলাচল বন্ধ রাখতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

 

শুক্রবার (২৩ জুন) থেকে ১১ দিন এই দুটি ট্রেন চলাচল বন্ধ থাকবে। আগামী ৪ জুলাই থেকে আন্তঃদেশীয় ট্রেন দুটি আবারও শিডিউল অনুযায়ী চলাচল করবে।

 

বাংলাদেশ রেলওয়ের তথ্যমতে, আন্তঃদেশীয় মিতালি ও মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন শুধুমাত্র ২৯ জুন বন্ধ থাকবে।

 

ঈদের দিন বিশেষ ব্যবস্থাপনায় কয়েকটি মেইল এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

 

এছাড়া ঈদের আগে ২৪ জুন দিনগত রাত ১২টা থেকে ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব গুডস ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।