Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

ঈদে সরকারি ছুটি ১ দিন বাড়ানোর দাবি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ঈদে সরকারি ছুটি ১ দিন বাড়ানোর দাবি

ঈদযাত্রায় যানজট, হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে সরকারি ছুটি ১ দিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আজ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

 

মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে ঢাকা ত্যাগ করবেন ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ। তবে ২০ এপ্রিল অফিস খোলা থাকায় ৫০ লাখের মতো যাত্রী আটকে যেতে পারেন। আগামী ২০ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হলে যাত্রী চাপ কিছুটা কমতে পারে।

 

নির্বিঘ্ন ঈদ যাত্রায় এ’দিন সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি বিভিন্ন সুপারিশও তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, দেশে সড়ক পথে গণপরিবহনের ভয়াবহ সংকট চলছে। এহেন পরিস্থিতিতে মোটরসাইকেলে ঈদযাত্রার সুযোগ দিলে রাজধানীর ৫ থেকে ৬ লাখ বাইকার দেশের বিভিন্ন প্রান্তে যেতে পারে।

 

ঈদের ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে রাজধানীর সকল ফুটপাত-রাস্তা হকার ও অবৈধ পার্কিং মুক্ত করার জন্য সরকারের সংশ্লিষ্টদের কাছে দাবি জানান তিনি। সেই সঙ্গে ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি ও সকল জাতীয় মহাসড়ক যানজটমুক্ত রাখার দাবি জানান।

 

এই প্রথমবারের মতো ঈদযাত্রার টিকিট শতভাগ অনলাইনে দেওয়ার সিদ্ধান্তের কারণে রেলপথে যাত্রীদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হতে পারে। এতে করে টিকিট কালোবাজারী ও কিছু অসাধু রেল কর্মচারীদের কালোবিড়াল সিন্ডিকেট এখানে যেকোনো ধরনের এহেন শুভ উদ্যোগের বাধা হতে পারে।

 

এ ছাড়াও দেশের অশিক্ষিত, অর্ধ শিক্ষিত, অনলাইন ব্যবহারে অব্যস্থ নয় এমন প্রান্তিক জনগোষ্টীর হাতে টিকিট তুলে দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানায় সংগঠনটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।