Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঈদে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে বিশেষ ট্রেন, থামবে ৭ স্টেশনে

admin • 20 Mar 2024, 11:17 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঈদে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে বিশেষ ট্রেন, থামবে ৭ স্টেশনে
তোফাজ্জেল হোসাইন তুহিন,কক্সবাজার:

প্রায় প্রতিবছর ঈদে বাড়ি ফিরতে নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় সাধারণ জনগনের। বাসে অতিরিক্ত ভাড়া আদায়,গাড়ি সংকট রাস্তায় যানজট সহ নানা সমস্যা পেরিয়ে ঈদে বাড়ি যায় দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষ।

সেই ঝামেলা এবার অনেকটাই লাঘব হবে। এবারেই প্রথম ট্রেনে চড়ে ঈদে বাড়ি যাতায়াতের সুযোগ পাবেন কক্সবাজার জেলার বাসিন্দারা। সড়ক পথে বাড়ি ফেরা মানুষের চাপ কমাতে মোট ৭ টি স্টেশনে থামবে ট্রেন।ঈদযাত্রা স্বস্তি ও আরামদায়ক করতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রথমবারের মতো ঈদ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুটি বিশেষ ট্রেনই আসা-যাওয়ার পথে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের ৭টি স্টেশনে থামবে।

রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান বলেন, এবার প্রথমবারের মতো চট্টগ্রাম-কক্সবাজার রুটে ঈদযাত্রায় বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সকাল সাতটায় কক্সবাজারের উদ্দোশ্যে রওনা হয়ে পৌঁছাবে সকাল ১০টা ২০ মিনিটে। আবার কক্সবাজার থেকে সন্ধ্যা সাতটায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৫ মিনিটে। ট্রেনটি ৭ টি স্টেশনে থামবে।

 

জানা গেছে, পথে ট্রেনটি ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামবে ঈদে বিপুল এ যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই এবারের ঈদযাত্রায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে। ট্রেনে ঈদযাত্রা শুরু হবে আগামী ৩ এপ্রিল। আগামী ২৪ মার্চ থেকে অনলাইনেই মিলবে অগ্রিম টিকিট৷ গতবারের মতো এবারও ঈদযাত্রার কোনো টিকেট কাউন্টারে বিক্রি করা হবে না।

কক্সবাজারের স্থানীয় কিছু যাত্রী "দ্যা মিরর অব বাংলাদেশকে" বলেন, এই অঞ্চলের মানুষদের পরিবারের সাথে ঈদ উদযাপনে সড়ক পথে বাড়ি ফিরতে চরম দুর্ভোগ পোহাতে হয় প্রতিবার ৷ এবার সে দূর্ভোগ অনেকটাই লাঘব হবে। ট্রেনের টিকিট কালোবাজার মুক্ত রাখা গেলে তবে দু'টো বিশেষ ট্রেনের সুফল পাবে জনগণ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।