Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জাতীয়

ঈদের সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ঈদের সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

ঈদের দিন, ঈদের আগে ও পরের তিন দিনসহ মোট সাত দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পাশাপাশি ঈদের সময় যাত্রী ভোগান্তি, যানজটের ভোগান্তি কমাতে বিভিন্ন সেতুতে টোল প্লাজায় বুথ সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ জুন) বনানীর বিআরটিএ-এর সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নকরণ সংক্রান্ত সভায় সংশ্লিষ্টদের তিনি এসব নির্দেশনা দেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঈদে পোশাক কারখানাগুলো যেন একই সময়ে ছুটি না হয় সে জন্য সমন্বয় করে ছুটি দিতে শ্রম মন্ত্রণালয় ও গার্মেন্টস মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি বলেন, ঈদ যাত্রার সময় বৃষ্টির মৌসুম তাই সড়কে কোথাও খানা খন্দ দেখা দিলে রোডস অ্যান্ড হাইওয়েকে জরুরিভাবে দেখতে হবে। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে সড়ক ঠিক করতে হবে। যাদের দায়িত্বে এটা আছে তারা সঠিকভাবে দায়িত্ব না নিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়কে দুর্ঘটনার জন্য মোটরসাইকেল অনেকাংশেই দায়ী। এক সিগন্যালেই দাঁড়ালেই দেখা যায় হাজার হাজার মোটরসাইকেল। আর এই মোটরসাইকেলের কারণে দুর্ঘটনা বাড়ে। দুর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ নিতে হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ নুরীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা, মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।