Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঈদের দিনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 07 Jun 2025, 08:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ঈদের দিনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথায় আকাশ মোল্লা (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ জুন) ঈদের দিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা মোল্লার মোড় এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

 
নিহত আকাশ মোল্লা উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা। মা মাজেদা বেগমের (৪৫) সঙ্গে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার তালতলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।  
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে আকাশ ফরিদপুর শহরের ভাড়া বাসা থেকে বের হন। সারা রাত তিনি বাড়িতে ফেরেননি। শনিবার সকালে সালথার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা মোল্লার মোড় এলাকার সড়কের পশ্চিম পাশে একটি গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  
নিহত আকাশের মা মাজেদা বেগম জানান, তার ছেলে মাদকাসক্ত ছিলেন। তাকে ফরিদপুরের একটি রিহ্যাব সেন্টারে রেখে চিকিৎসাও করানো হয়।  
যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান। তিনি বলেন, খবর পেয়ে আকাশের মরদেহ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ।  
এ ব্যাপারে নিহতের মা মাজেদা বেগম বাদী হয়ে শনিবার সকালে সালথা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।  

মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।