Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
এক্সক্লসিভ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। দেশটির জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ২৬ মে আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে পরদিন ২৭ মে বুধবার দেশটিতে ঈদুল আজহা উদযাপন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঈদুল আজহার জন্য ২৭ থেকে ২৯ মে ছুটি ঘোষণা করেছে আরব আমিরাত। সাপ্তাহিক ছুটি মিলিয়ে আমিরাতের বাসিন্দারা টানা ছয় দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন বলে জানিয়েছে গালফ নিউজ।

সাধারণত ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পরই ঈদুল আজহা পালন করা হয়। তবে মনে রাখতে হবে, ঈদুল আজহা ও অন্যান্য ধর্মীয় উৎসবের নির্দিষ্ট তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই চাঁদ দেখা অনুযায়ী এই তারিখগুলো পরিবর্তিত হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।