Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ জাতীয়

ঈদযাত্রায় লঞ্চে ধারণক্ষমতার বেশি যাত্রী ওঠালে ব্যবস্থা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ঈদযাত্রায় লঞ্চে ধারণক্ষমতার বেশি যাত্রী ওঠালে ব্যবস্থা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঈদযাত্রায় লঞ্চে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠালে ব্যবস্থা নেওয়া হবে। ঈদযাত্রায় লঞ্চে কোনোভাবেই যেন অতিরিক্ত যাত্রী না নেওয়া হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে মালিকদেরকে অনুরোধ করা হবে।

রোববার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফেরিঘাট ও নৌঘাটে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। এছাড়া ঈদের ছুটি শুরু হওয়ার আগেই জুন মাসের ১৫ দিনের বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য গার্মেন্টস মালিকপক্ষকে অনুরোধ করা হয়েছে।

 

যানজট নিরসনে পর্যায়ক্রমে ছুটি দেবেন বলে তারা সম্মত হয়েছেন। শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে যেন শিল্প এলাকায় উদ্দেশ্যমূলক অস্থিরতা কিংবা

 

নাশকতা সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে।

এসময়ে জননিরাপত্তা সচিব মোস্তাফিজুর রহমান ও পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সব বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।