Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ইসলামী ব্যাংক থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

admin • 13 Feb 2023, 08:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইসলামী ব্যাংক থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আইবিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা বিষয়টি নিশ্চিত করেছেন। আইবিবিএলের ওয়েবসাইটে গতকাল রোববার পর্যন্ত ভাইস চেয়ারম্যান হিসেবে মো. সাহাবুদ্দিনের নাম থাকলেও আজ সোমবার তা সরিয়ে নেওয়া হয়েছে।

ফলে ব্যাংকটির চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যানের বাইরে এখন পরিচালক রয়েছেন ১৬ জন। ব্যাংকটিতে ভাইস চেয়ারম্যানের পদ দুটি-মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে এখন একজন বহাল রয়েছেন। তিনি হলেন বিদেশি প্রতিনিধি ইউসুফ আব্দুল্লাহ আল রাজী।

মো. আবদুল হামিদ দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে আগামী ২৩ এপ্রিল অবসরে যাচ্ছেন। আইবিবিএলের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক মোহাম্মদ নাজমুল হাসান।

তিনি আরমাডা স্পিনিং মিলের পক্ষে ব্যাংকটির পরিচালক ও চেয়ারম্যান। ২০১৭ সালে ব্যাংকটির মালিকানা পরিবর্তনের পর তিনি দায়িত্ব নেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।