Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন,নিয়ন্ত্রণে ১১ ইউনিট

admin • 17 Dec 2025, 03:47 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন,নিয়ন্ত্রণে ১১ ইউনিট

পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলের পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

 

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর দেড়টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে লালবাগ ফায়ার সার্ভিসের ২টি, হাজারীবাগের ২টি ও পলাশী থেকে ২টি ও সিদ্দিকবাজার থেকে ৩টি ইউনিটসহ মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

তবে বিকেল সাড়ে ৩ টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।