Wednesday, 4 November 2026
শিরোনাম
স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আর্ন্তজাতিক

ইসরায়েল-হামাস যুদ্ধে ২২ সাংবাদিক, ৬৪ স্বাস্থ্যকর্মীর মৃত্যু

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ইসরায়েল-হামাস যুদ্ধে ২২ সাংবাদিক, ৬৪ স্বাস্থ্যকর্মীর মৃত্যু

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি যুদ্ধের প্রভাব পড়েছে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদের উপরও। এছাড়া যুদ্ধের ভয়াবহতা থেকে বাদ যাননি স্বাস্থ্যকর্মীরাও।

সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) জানিয়েছে, হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ২২ সাংবাদিকের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৮ জন ফিলিস্তিনি, ৩ জন ইসরায়েলি এবং এবং একজন লেবাননের। এছাড়া পেশাগত দায়িত্ব পালনের সময় আহত হয়েছেন আরও ৮ সাংবাদিক। নিখোঁজ বা আটক হয়েছেন তিনজন।

সিপিজে জানিয়েছে, গাজায় যেসব সাংবাদিক কাজ করছেন তারা সবচেয়ে দুঃসময় কাটাচ্ছেন। কারণ তাদের ইসরায়েলের বিমান হামলা, বিদ্যুৎ ও যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় সংবাদ সংগ্রহ করতে হচ্ছে।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর ২২ সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও; এ সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ সিপিজে জানিয়েছে, তারা আরও কয়েকজন সাংবাদিককে হত্যা, নিখোঁজ ও আটক করার অভিযোগ তদন্ত করছে।

অপরদিকে যুদ্ধের মধ্যে সাধারণ মানুষকে সহায়তা করতে গিয়ে গাজায় প্রাণ হারিয়েছেন ৬৪ স্বাস্থ্যকর্মী। শনিবার (২১ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের বিমান হামলা শুরুর পর গাজায় ৪ হাজার ৩৮৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে স্বাস্থ্যকর্মীর সংখ্যা ৬৪।

সূত্র: সিপিজে, সিএনএন

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।