Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ইসরায়েলে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ইসরায়েলে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ

ইসরায়েলে সরকার বিরোধী বিক্ষোভে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের। স্থানীয় সময় শনিবার (১৮ মে) রাজধানী তেল আবিবে হয় এ ঘটনা। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

তেল আবিবের প্রধান সড়কগুলোতে অবস্থান নেন জিম্মিদের আত্মীয়-স্বজন ও সাধারণ নাগরিকরা। হামাসের কাছে জিম্মিদের মুক্ত করতে নেতানিয়াহু প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরে তীব্র নিন্দা জানান তারা। যুদ্ধ দীর্ঘায়িত করতেই হামাসের সঙ্গে চুক্তি বাতিল করেছে নেতানিয়াহু প্রশাসন, এই অভিযোগ তাদের। শিগগিরই পদত্যাগ করে নির্বাচন দেয়ার দাবি জানান তারা। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ছোড়ে পুলিশ। ছড়ায় সংঘর্ষ। চালানো হয় ধরপাকড়, আছে এমন অভিযোগও।

প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৪০ জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস। এরপর থেকে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে নিয়মিতই বিক্ষোভ করছেন ইসরায়েলিরা।

গত নভেম্বরে কয়েক দফার যুদ্ধবিরতির বিনিময়ে ১০০ জনের বেশি জিম্মিকে মুক্তি দেয় হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, গাজায় হামাসের হাতে এখনও প্রায় ১৩২ জন জিম্মি রয়েছেন।ৃ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।