Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ইসরায়েলের সেনা সদরদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ড্রোন হামলা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ইসরায়েলের সেনা সদরদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ড্রোন হামলা

ইসরায়েলের সেনাবাহিনীর সদরদপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) তেল আবিবের প্রাণকেন্দ্রে এই হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

 

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয়ে ‘বিস্ফোরকবাহী ড্রোন’ হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় সেখানে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কি না সেই বিষয়ে কিছু জানায়নি হিজবুল্লাহ। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া দুটি ড্রোন ও ৪০টি রকেট রুখে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

 

এছাড়া তেল আবিবের কোন এলাকা লক্ষ্য করে এসব ড্রোন ও প্রোজেক্টাইল ছোড়া হয়েছিল, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য দেয়নি ইসরায়েলের সশস্ত্র বাহিনী (আইডিএফ)।

 

সশস্ত্র হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের কিরিয়া সামরিক ঘাঁটিতে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা। কিরিয়ার সামরিক ঘাঁটিটি ইসরায়েলের যুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও কর্মীদের সদরদপ্তর হিসেবে ব্যবহার করা হয়। একইসঙ্গে ইসরায়েলের যুদ্ধ ব্যবস্থাপনা ও বিমানবাহিনীর যুদ্ধ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কর্তৃপক্ষের কার্যালয়ও রয়েছে সেখানে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।