Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক নেতা ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। ইসরায়েলও বৈরুতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বিমান হামলা বৈরুতের দক্ষিণে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি লক্ষ্য করে পরিচালিত হয়। এতে ইব্রাহিম আকিলসহ তিনজন নিহত হন এবং ১৭ জন আহত হন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৈরুতে একটি ‘লক্ষ্যভিত্তিক হামলা’ পরিচালনা করা হয়েছে।

একটি নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, বৈরুতের দক্ষিণ অংশে হিজবুল্লাহর ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস যুদ্ধে বৈরুতে হিজবুল্লাহর ওপর এটি তৃতীয় আক্রমণ। এই সপ্তাহে সহিংসতা গাজা থেকে লেবাননের দিকে স্থানান্তরিত হয়েছে।

এর আগে, জুলাই মাসে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর এবং জানুয়ারিতে হামাসের নেতা সালেহ আল-আরুরি নিহত হয়েছিলেন।

-এএফপি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।