Wednesday, 4 November 2026
শিরোনাম
স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আর্ন্তজাতিক

ইসরাইলি বোমায় ধ্বংসস্তূপ গাজা, একদিনেই নিহত ৪০০ ফিলিস্তিনি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ইসরাইলি বোমায় ধ্বংসস্তূপ গাজা, একদিনেই নিহত ৪০০ ফিলিস্তিনি

দখলদার ইসরাইলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। চরম মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একদিকে আরব দুনিয়ার প্রতিবাদ, অন্যদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হলেও তাতে কান দিচ্ছে না নেতানিয়াহুর সরকার।

 

নানা সমালোচনা ও প্রতিবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই বর্বরতা চালাচ্ছে ইসরাইলি প্রশাসন। রীতিমতো ঘোষণা দিয়ে গাজা ভূখণ্ডে বোমা হামলার মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ইসরাইল। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদকে নিশ্চিহ্ন করতেই তাদের এ অভিযান চলছে।

 

কিন্তু তার দাবির সঙ্গে গাজার বাস্তবতার কোনো মিল নেই। কারণ চারদিকে শুধুই ধ্বংসযজ্ঞ আর বাতাসে লাশের গন্ধ। বিমান হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশুসহ সাধারণ ফিলিস্তিনি।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, চরম মানবিক সংকটের মধ্যেও গাজায় বোমাবর্ষণ তীব্র থেকে আরও তীব্র করেছে ইসরাইলি বাহিনী। নির্বিচার বোমা হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪০০ নিরীহ ফিলিস্তিনি।

 

ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর থেকে রোববারের (২২ অক্টোবর) বোমা হামলার মাত্রা ছিল সবচেয়ে ভয়ংকর।

 

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, কোনো সতর্কবার্তা না দিয়েই বেসামরিক স্থাপনায় বোমা ফেলা হচ্ছে। এতে প্রতিদিনই হতাহত হচ্ছে অসংখ্য মানুষ।

 

প্রসঙ্গত, দখলদার বাহিনীর দীর্ঘদিনের দখলদারিত্ব ও দমন-পীড়নের প্রতিবাদে গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামলা চালায় ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। এর পর থেকে হামাসের হামলায় এখন পর্যন্ত ১৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।

 

অপরদিকে একই দিন থেকে গাজায় পালটা বিমান হামলা শুরু করেছে ইসরাইল। গত ১৫ দিনের অব্যাহত হামলায় প্রায় ৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার একটি বড় অংশ নারী ও শিশু।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।