Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ইরানে হিজাব আইন লঙ্ঘন করায় অভিনেত্রীর কারাদণ্ড

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ইরানে হিজাব আইন লঙ্ঘন করায় অভিনেত্রীর কারাদণ্ড

জনসমক্ষে বাধ্যতামূলক হিজাব পরার বিধান অমান্য করায় ইরানের একটি আদালত দেশটির প্রখ্যাত এক অভিনেত্রীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। বুধবার তাকে এই সাজা দেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ বলছে, হিজাব আইন মেনে চলতে ব্যর্থ হওয়ায় আফসানেহ বায়েগান নামের ওই অভিনেত্রীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ইরানের আইন অনুযায়ী, জনসমক্ষে নারীদের মাথা ও ঘাড় ঢেকে রাখা বাধ্যতামূলক। আদালত বলেছেন, বায়েগানের পরিবারবিরোধী ব্যক্তিত্বের মানসিক ব্যাধি রয়েছে। যে কারণে তাকে চিকিৎসার জন্য দেশটির একটি মানসিক ব্যাধি হাসপাতালে সপ্তাহে অন্তত একবার নিয়ে যাওয়ার এবং চিকিৎসার পর স্বাস্থ্য সংক্রান্ত সনদ আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের রায়ে দেশটির এই অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার ও আগামী দুই বছরের জন্য ইরান ত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন ফারস নিউজ।

৬১ বছর বয়সী এই অভিনেত্রী দেশটিতে এক সিনেমা প্রদর্শনীতে হিজাব না পরে হাজির হয়েছিলেন। পরে সেই অনুষ্ঠানে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করায় তার বিরুদ্ধে হিজাব পরার আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলায় তার বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড সাজা দেওয়া হয়েছে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানে সব নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।