Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
আর্ন্তজাতিক

ইরানে হামলার অনুমতি দিল যুক্তরাষ্ট্র

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ইরানে হামলার অনুমতি দিল যুক্তরাষ্ট্র

ইরান-সমর্থিত বিদ্রোহীগোষ্ঠির বিরুদ্ধে একাধিক দিন ধরে প্রতিশোধমূলক হামলা চালানোর নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর গার্ডিয়ান। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেন, ওই অঞ্চলে যে সব ড্রোন আমেরিকার ওপর হামলা করছে সেগুলোই ইরানের প্রস্তুতকৃত। সিরিয়া এবং ইরাকের বিদ্রোহীগোষ্ঠিদের দমনে এই প্রতিশোধমূলক হামলা চালানো হবে।

গত রোববার সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং ৪১ জন হওয়ার জেরে এ পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরান-সমর্থিত বিদ্রোহীগোষ্ঠীকে দোষারোপ করেছে। ইরাকে ইসলামিক রেসিসটেন্স নামের এই বিদ্রোহী গোষ্ঠী জর্ডানের ঘাঁটিতে হামলার দায়ও স্বীকার করেছে।

তবে ইরান এ হামলা জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জর্ডানের ঘাঁটিতে ড্রোন হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বিস্তৃত পরিসরে যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না।

গতবছর ৭ অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে ইরান-সমর্থিত কয়েকটি গোষ্ঠী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল-সংশ্লিষ্ট অবস্থানগুলোতে হামলা বাড়িয়ে দিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।