Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইরানে হামলায় ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে আগুন

admin • 26 Apr 2026, 06:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইরানে হামলায় ব্যবহৃত যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে আগুন

যুক্তরাজ্যের একটি সামরিক বিমানঘাঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে, যেটি মার্কিন বাহিনী ইরানে হামলা চালানোর জন্য ব্যবহার করছিল বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো জানিয়েছে, রোববার (২৬ এপ্রিল) ভোররাতে RAF Fairford-এ আগুন লাগে। আগুনের ধোঁয়ার কারণে আশপাশের বাসিন্দাদের দরজা-জানালা বন্ধ রাখতে বলা হয়।

গ্লুচেস্টারশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস (জিএফআরএস) জানায়, ফেয়ারফোর্ড এলাকার একটি বাণিজ্যিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ধোঁয়ার প্রভাব এড়াতে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিমান বাহিনী ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক হামলা চালানোর জন্য এই ঘাঁটিটি ব্যবহার করে আসছিল।

ঘটনার পর বিমানঘাঁটির বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিক মানুষ সেখানে জড়ো হয়ে ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়’, ‘ব্রিটিশ ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে দাও’ এবং ‘ট্রাম্পের প্রাণঘাতী যুদ্ধ বন্ধ করো’—এমন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

অন্যদিকে, BBC দমকল কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, আগুনটি ‘দুর্ঘটনাজনিত’ বলে ধারণা করা হচ্ছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র: মেট্রো, বিবিসি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।