Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
আর্ন্তজাতিক

ইরানে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে আগুন, নিহত ৩২

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
ইরানে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে আগুন, নিহত ৩২

ইরানের উত্তরাঞ্চলে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ১৬ জন। স্থানীয় গণমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে।

   

প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ জালাইয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, উত্তর গিলান প্রদেশের ল্যাঙ্গারুদ শহরের একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩২ জন নিহত হয়েছে।

 

আহত হয়েছে আরো ১৬ জন, যাদের মধ্যে চারজনের অবস্থা ‘সংকটজনক’। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তবে প্রদেশের প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘি একটি তদন্ত শুরু করেছেন বলে মিজান অনলাইন জানিয়েছে। পুনর্বাসনকেন্দ্রটিতে ৪০ জনের ধারণক্ষমতা ছিল।

   

সাদেঘি বলেন, কেন্দ্রের ব্যবস্থাপকসহ বেশ কয়েকজন সন্দেহভাজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

   

ইসনা সম্প্রচারিত ফুটেজে অগ্নিকাণ্ড রাতের আকাশকে আলোকিত করে এবং বাতাসে প্রচুর ধোঁয়া দেখা যায়। অন্যান্য ফুটেজে দমকলসহ বিভিন্ন সংস্থার কর্মীদের কাজ করতে দেখা যায়। সেখানে অনেক অ্যাম্বুল্যান্সও ছিল।

   

এ ছাড়া আগুনে ভবনের ছাদ ধ্বংস হয়ে গেছে, জানালাগুলো ভেঙে গেছে এবং দেয়ালগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে। আগস্টে তেহরানের গ্র্যান্ড বাজারে অগ্নিকাণ্ডে একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়।

   

কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ২০১৭ সালের জানুয়ারিতে তেহরানের ১৫ তলা প্লাসকো শপিং সেন্টারে আগুন লেগে ১৬ জন দমকলকর্মীসহ কমপক্ষে ২২ জন নিহত হয়।

   

সূত্র : এএফপি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।