Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ইরানে পাকিস্তানি তীর্থযাত্রী বহনকারী বাস উল্টে নিহত ৩৫

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
ইরানে পাকিস্তানি তীর্থযাত্রী বহনকারী বাস উল্টে নিহত ৩৫

ইরানের ইয়াজদ শহরে পাকিস্তানি তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৫ জন।

 

লারকানা ভিত্তিক শান্তি কমিটির সদস্য মাওলানা কামার আব্বাস নকভি বলেছেন, ৩০ জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পর আরো পাঁচজন মারা যান।

 

ইরানি মিডিয়া জানিয়েছে, মঙ্গলবার রাতে ইয়াজদের তাফতান-দেহশির চেক পয়েন্টের কাছে পাকিস্তানি তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস ব্রেক ফেইল করে উল্টে যায় এবং এতে আগুন ধরে যায়। বাসটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। তাদের বেশিরভাগই লারকানা, ঘোটকি এবং সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দা। আহতদের ইয়াজদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

অন্যদিকে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৮ জন। আহতদের চিকিৎসার জন্য শহরের বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।