Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ইরানে গিরিখাতে মিনিবাস, ১০ পর্বতারোহী নিহত

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
ইরানে গিরিখাতে মিনিবাস, ১০ পর্বতারোহী নিহত

ইরানের পূর্বাঞ্চলের এক পার্বত্য জেলায় একটি মিনিবাস সড়ক থেকে গিরিখাতে পড়ে অন্তত ১০ পর্বতারোহীর প্রাণহানি ঘটেছে। এই দুর্ঘটনায় আরও কমপক্ষে ৮ জন আহত হয়েছেন বলে শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ বলছে, শুক্রবার পর্বতারোহীদের বহনকারী একটি বাস পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাগান শহরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে।

পর্বতারোহীদের বহনকারী মিনিবাসটি সড়ক থেকে উল্টে গিরিখাতে পড়ে যাওয়ায় ১০ জন নিহত হয়েছেন বলে প্রদেশের জরুরি সেবা সংস্থার মুখপাত্র ভাহিদ শাদিনিয়া জানিয়েছেন।

পূর্ব আজারবাইজান প্রদেশের এক কর্মকর্তা বলেছেন, মিনিবাসটি পাহাড়ি অঞ্চলের একটি পর্যটন গ্রামের দিকে যাওয়ার সময় অজানা কারণে উল্টে গিরিখাতে পড়ে যায়।

ভাহিদ শাদিনিয়া বলেন, এই দুর্ঘটনায় চালকসহ ১০ জন নিহত ও আটজন আহত হয়েছেন। সিট বেল্ট বেঁধে রাখা হলে হতাহতের সংখ্যা আরও কম হতো বলে মন্তব্য করেছেন তিনি।

ইরানের রাস্তাঘাট সাধারণত ভালো হলেও বিশ্বে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির উচ্চ হারের তালিকায় রয়েছে দেশটি। চালকদের গাড়ি চালনার তুলনামূলক কম অভিজ্ঞতা বা নিম্নমানের যন্ত্রাংশের কারণে প্রায়ই দেশটিতে দুুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনার পেছনে যানবাহন রক্ষণাবেক্ষণের ওপর আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞার প্রভাবও রয়েছে।

সূত্র: এএফপি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।