Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ইরানের ৪টি প্রধান ব্যাংকে সাইবার হামলা

admin • 14 Jun 2026, 07:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইরানের ৪টি প্রধান ব্যাংকে সাইবার হামলা

সাইবার হামলার শিকার হয়েছে ইরানের ৪টি প্রধান ব্যাংক। এর ফলে আর্থিক সেবায় সাময়িক বিপর্যয়ে পড়ে প্রতিষ্ঠানগুলো। তবে এ ঘটনায় কোনো গ্রাহকের তথ্যের অননুমোদিত প্রবেশাধিকার বা তথ্য চুরির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির ব্যাংকিং সমন্বয় পরিষদ। 

ব্যাংকিং সমন্বয় পরিষদ জানায়, হামলাটি ইরানের ব্যাংক মেল্লি, ব্যাংক তেজারাত, ব্যাংক সাদেরাত এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট ব্যাংক অব ইরান-এর ব্যবহৃত একটি যৌথ যোগাযোগ অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়।

তারা  আরও জানায়, সিস্টেমে অস্বাভাবিকতা শনাক্তের পরপরই গ্রাহকের তথ্য ও ব্যাংকিং অবকাঠামো সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পুনরুদ্ধারে কাজ চলছে এবং সেবা দ্রুত স্বাভাবিক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পরিষদ।

খবর রয়টার্স।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।