Wednesday, 4 November 2026
শিরোনাম
স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আর্ন্তজাতিক

ইরাকে ড্রোন হামলায় হিজবুল্লাহ’র ৩ সদস্য নিহত

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ইরাকে ড্রোন হামলায় হিজবুল্লাহ’র ৩ সদস্য নিহত

ইরাকে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন কাতাইব হিজবুল্লাহর এক কমান্ডার। বুধবার (৭ ফেব্রুয়ারি) ড্রোন হামলায় গোষ্ঠীটির আরও দুই যোদ্ধার মৃত্যু হয় বলে জানা গেছে।

 

ইরান সমর্থিত গোষ্ঠীটির নিহত শীর্ষ নেতার নাম আবু বাকির আল সাদি। ইরাকের কর্মকর্তাদের বরাতে গণমাধ্যম জানায়, বাগদাদের পূর্বাঞ্চলে ইরাকের পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এর একটি গাড়ি টার্গেট করে হামলা চালানো হয়। হামলার পর আগুন ধরে যায় গাড়িটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের।

 

প্রসঙ্গত, পিএমএফ’র একটি অংশ কাতাইব হিজবুল্লাহ।

 

এর আগে, গত মাসে জর্ডানে মার্কিন ঘাঁটিতে সেনা হত্যার দায়ে কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে যুক্তরাষ্ট্র। ওই ঘটনার জেরেই ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে শুরু করে অভিযান। তবে সম্প্রতি এক বিবৃতিতে কাতাইব হিজবুল্লাহ জানায়, অঞ্চলটিতে মার্কিন বিরোধী অভিযানে অংশ নেবে না তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।