Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

ইভিএম সংস্কারে ১২শ’ কোটি টাকা চায় ইসি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইভিএম সংস্কারে ১২শ’ কোটি টাকা চায় ইসি

নির্বাচন কমিশনের হাতে থাকা ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের জন্য ১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেবে ইসি।

 

আগামীকাল মঙ্গলবার (২১ মার্চ) এই চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। সোমবার (২০ মার্চ) নির্বাচন কমিশন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

 

অর্থ প্রাপ্তির ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচনে কত আসনে ইভিএম ব্যবহার করা হবে। তবে আগামী দুই-এক সপ্তাহের মধ্যে অর্থ নিশ্চিত না হলে আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার অনিশ্চিত হয়ে পড়বে।

 

এ সময় ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের পর ৭০ থেকে ৮০ আসনের ভোট ইভিএমে করা যাবে বলেও জানান তিনি।

 

ইসি আনিসুর বলেন, কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো নির্বাচনি আইন সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছিল, সেটা আইন মন্ত্রণালয় চূড়ান্ত করে কেবিনেটে পাঠিয়েছে। তবে সংসদের আগামী অধিবেশনে এটি পাস হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।