Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরায়েল!

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরায়েল!

গত সপ্তাহে লেবাননে একসঙ্গে প্রায় চার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরায়েল। ফোনের চেয়ে ছোট পেজার যোগাযোগের একটি পুরোনো ডিভাইস। যেটির মাধ্যমে বার্তা আদান-প্রদান করা যায়।

 

ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা আহমদ বখশায়েশ আরদেস্তানি জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছেও এ ধরনের একটি পেজার ছিল। যা ইসরায়েল জানত। তার ধারণা, রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করতে দখলদার ইসরায়েল হয়ত তার ব্যবহৃত পেজারটিতে বিস্ফোরণ ঘটিয়েছিল।

 

আহমদ বখশায়েশ আরদেস্তানি ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা হ্যাক করে ইসরায়েল জানতে পেরেছিল প্রেসিডেন্ট রাইসিও একটি পেজার ব্যবহার করতেন।

তারবিহীন যোগাযোগের ডিভাইস পেজার। গত সপ্তাহে লেবাননে হাজার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায় ইসরায়েল।

তার ধারণা, আজারবাইজান থেকে রাইসি যখন হেলিকপ্টারে দেশে ফিরছিলেন তখন হয়ত দখলদার ইসরায়েল তার পেজারে বিস্ফোরণ ঘটায়।ইরানের সরকারি এ কর্মকর্তা আরও জানিয়েছেন, হিজবুল্লাহর জন্য যেসব পেজার কেনা হয়েছিল সেটির সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা ছিল।

 

গত ১৯ মে আজারবাইজান থেকে ইরানে ফিরছিলেন ইব্রাহিম রাইসি। ওইদিন তাকে বহনকারী হেলিকপ্টারটি একটি দুর্গম অঞ্চলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় রাইসিসহ হেলিকপ্টারের সব আরোহী প্রাণ হারান।

 

তবে এ মাসের শুরুতে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করে ইরান। এতে বলা হয় খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে।

 

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।