Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

ইবিতে তিন শিক্ষার্থীকে মারধর

admin • 21 Jan 2024, 06:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ইবিতে তিন শিক্ষার্থীকে মারধর

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সোস্যাল ওয়েলফেয়ার বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তিন শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ ওঠেছে। রোববার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঝালচত্ত্বরে এ ঘটনা ঘটে।

 

পরবর্তীতে, বেলা ৩টায় বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন করেছে আহত শিক্ষার্থীরা। আহত শিক্ষার্থীরা হলেন, সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রিয়াজ হোসেন, মাহমুদ হাসান উৎস এবং বাদশা হোসেন।

 

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, সমাজকল্যাণ বিভাগের মাঝারুল ইসলাম নাঈম, মারুফ আহম্মেদ, ইংরেজি বিভাগের মাসুদ, বাংলা বিভাগের তৌহিদ তালুকদার, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের আহম্মেদ নিশান, ফলিত পুষ্টি ও প্রযুক্তি বিভাগের অলিউর ইসলাম। এছাড়াও আবেদনে অজ্ঞাত বেশ কয়েকজনের জনের নাম উল্লেখ করেন ভুক্তভোগীরা।

 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে অভিযোগ প্রমাণিত হলে অপরাধীদের কঠিনতম শাস্তি দেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।