Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ ও ছাত্র সমাবেশ

admin • 10 Dec 2022, 05:32 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ ও ছাত্র সমাবেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা দেশজুড়ে বিএনপি-জামায়াতের অরাজকতা, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বোমাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এই নৈরাজ্যতা ও অপপ্রচারের বিরুদ্ধে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে এই ছাত্র সংগঠনটি। তারা মিছিলটি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে অবস্থান নিয়ে জঙ্গীবাদ ও শিবির বিরোধী স্লোগানের মাধ্যমে নৈরাজ্যকারীদের হুশিয়ার করেন।

এসময় ইবি শাখা ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ঐ তারেক রহমানকে লন্ডনে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে।

তিনি জামাত শিবিরকে হুশিয়ার করে আরও বলেন, এ বিশ্ববিদ্যালয় কোনরকম পড়ালেখার ব্যাঘাত সৃষ্টি করার সামান্য পরিমাণ চেষ্টা করলে এ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশটিতে বাংলাদেশ ছাত্রলীগ, (ইবি) শাখার হল ও অনুষদ শাখার নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।