Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

ইনুর নির্দেশে কুষ্টিয়ায় হত্যার প্রমাণ নেই : দাবি আইনজীবীর

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ইনুর নির্দেশে কুষ্টিয়ায় হত্যার প্রমাণ নেই : দাবি আইনজীবীর

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর নির্দেশে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করা হয়েছে— এমন কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন তার আইনজীবীরা।

 

বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ দাবি করা হয়।

 

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ষষ্ঠ দিনের মতো যুক্তি উপস্থাপন করেন ইনুর আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। গত ২ এপ্রিল শুরু হওয়া এই যুক্তিতর্ক এখনও চলমান।

 

যুক্তিতর্কে মুনসুরুল হক বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় আমার মক্কেল সংসদ সদস্য ছিলেন না। কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় তার কোনো সম্পৃক্ততাও নেই। এমনকি মামলার সাক্ষীরাও স্বীকার করেছেন যে, হত্যাকাণ্ডের সময় ইনু কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না।

তিনি বলেন, প্রসিকিউশনের মাত্র একজন সাক্ষী দাবি করেছেন যে, ইনুর নির্দেশে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করা হয়েছে। কিন্তু তিনি কখন বা কীভাবে সেই নির্দেশ দেওয়া হয়েছিল, তা বলতে পারেননি।

 

পরে যুক্তিতর্ক অব্যাহত রাখতে আরও সময় চান আসামিপক্ষের আইনজীবীরা। আবেদন মঞ্জুর করে আগামী ৪ মে পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।

 

প্রসিকিউশনের পক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সোবহান তরফদার, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।