Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ইতিহাসে প্রথম নারী প্রধান পাচ্ছে মার্কিন নৌবাহিনী

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ইতিহাসে প্রথম নারী প্রধান পাচ্ছে মার্কিন নৌবাহিনী

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরমাধ্যমে মার্কিন এ বাহিনী— ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী সর্বাধিনায়ক পেতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের সব সদস্য যদি লিসার মনোয়নকে সমর্থন জানান তাহলে প্রথম নারী হিসেবে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফেও কাজ করার ইতিহাস গড়বেন তিনি।

তবে সিনেট থেকে সময়মতো লিসার মনোনয়নের অনুমোদন পাওয়া যাবে কিনা— এ নিয়ে সন্দেহ রয়েছে। কারণ বাইডেনের বিরোধী দল রিপাবলিকানের এক আইনপ্রণেতা প্রায় ২০০ উচ্চপদস্থ সামরিক মনোনয়ন আটকে রেখেছেন। যেসব মার্কিন সেনা গর্ভপাত করাতে চান তাদের সহায়তা করার ঘোষণা নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। আর তাদের এ সিদ্ধান্তের কারণে ২০০ মনোনয়ন আটকে রেখেছেন তিনি।

লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘ফ্রানচেত্তি একজন কমিশন্ড অফিসার এবং সঙ্গে নৌবাহিনীর উপপ্রধান হিসেবে আমাদের দেশের সেবায় ২৮ বছরে পা দেবেন।’

তিনি আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী যিনি চার স্টার অ্যাডমিরালের মর্যাদা অর্জন করেছেন। যদি তার মনোনয়ন নিশ্চিত হয় তাহলে তিনি আবারও প্রথম নারী নৌবাহিনী প্রধান এবং জয়েন্ট চিফ অফ স্টাফ হিসেবে ইতিহাস গড়বেন।

সূত্র: এএফপি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।