Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ইতিহাসে তৃতীয় নারী প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ইতিহাসে তৃতীয় নারী প্রেসিডেন্ট পেল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার নির্বাচনে নতুন প্রেসিডেন্ট হয়েছেন অনূঢ়া কুমারা দিশানায়েকে। এরপর নতুন নারী প্রধানমন্ত্রী পেল দেশটি। তিনি হলেন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) দলের এমপি ড. হরিণী অমরাসুরাইয়া। বুধবার (২৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা মিরর এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার, দেশটির ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এছাড়াও অমরাসুরাইয়া আইন, শিক্ষা, শ্রম, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য এবং বিনিয়োগ বিষয়ক মন্ত্রণালয়ের-ও দায়িত্ব পেয়েছেন।

 

শ্রীলঙ্কার পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে মাত্র তিনটি আসন রয়েছে এনপিপির হাতে। দলটির সদস্য নমল করুণারত্নে এক বিবৃতিতে বলেছেন, শ্রীলঙ্কার ইতিহাসে আমাদের সবচেয়ে ছোট মন্ত্রিসভা হবে এবার। ২৪ ঘণ্টার মধ্যে সংসদ ভেঙে দেওয়া হতে পারে।

 

কলম্বোভিত্তিক গণমাধ্যমগুলো জানিয়েছে, অমরাসুরিয়া (অমরসূর্য) শ্রীলঙ্কার ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী। লিঙ্গ সমতা, সংখ্যালঘু অধিকারের, বেকারত্ব নিরসন, শিশু সুরক্ষা ও দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের বিষয়ে সক্রিয়তার জন্য ব্যাপকভাবে পরিচিত অমরাসুরিয়া, চার বছর আগে, প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।