Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
আর্ন্তজাতিক

ইতিহাসের সবচেয়ে বড় দরপতন ভারতীয় রুপির

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ইতিহাসের সবচেয়ে বড় দরপতন ভারতীয় রুপির

মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় মুদ্রা রুপির মান। প্রথমবারের মতো এক ডলারের বিপরীতে ৮৫ দশমিক ০৬ রুপিতে নেমে এসেছে এর বাজারদর।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রথমবারের মতো মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কমানোর ইঙ্গিত দেয়ার পর এ ঘটনা ঘটলো।

 

জানা গেছে, ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দর পতন চলমান। তবে বৃহস্পতিবার মুদ্রাটি ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। এদিন ভারতীয় মুদ্রার দর কমে প্রতি ডলার হয় ৮৫ দশমিক ০৬ রুপি। গত বুধবার তা ৮৪ দশমিক ৯৬ রুপি ও মঙ্গলবার ৮৪ দশমিক ৯০ রুপি ছিল।

 

এদিকে গত তিন কার্যদিবসে ভারতের শেয়ার সূচকের পতন হয়েছে। বুধবার ৫০০ পয়েন্ট পড়ে গেছে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। বড়দিনের আগে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না শেয়ারবাজারে বিনিয়োগকারীরা

 

উল্লেখ্য, জুলাই-সেপ্টেম্বরে ভারতের প্রবৃদ্ধির হার কমে যাওয়া, শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ চলে যাওয়া ও বাণিজ্যঘাটতি বৃদ্ধি পাওয়ার কারণে রুপির এই পতন হচ্ছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।