Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ,আহত ১৭

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ইতালিতে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ,আহত ১৭

ইতালিতে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার গভীর রাতে উত্তর ইতালিতে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে তবে গুরুত্বরভাবে কেউ আহত হয়নি। সংঘর্ষের সময় দুটি ট্রেন কম গতিতে ছিল বলে দমকলকর্মী এবং ট্রেন অপারেটর জানিয়েছেন।

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, এদিন ফেনজা ও ফোর্লি এলাকার মাঝামাঝি একটি উচ্চগতির ট্রেন এবং একটি আঞ্চলিক ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ন্যাশনাল ট্রেন অপারেটর ট্রেনিটালিয়ার একজন মুখপাত্র এএফপিকে বলেন, ‘আহতরা সামান্য আঘাত পেয়েছে। বেশিরভাগই কাটাছেঁড়ার মতো ক্ষত।’ ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান।

অগ্নিনির্বাপক কর্মীদের প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হলেও আঞ্চলিক ট্রেনের সামনের অংশটি অক্ষত ছিল। ইতালির পরিবহন মন্ত্রী মাত্তেও সালভিনি বলেছেন, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং নিশ্চিত করেছেন আহতরা সামান্য আঘাত পেয়েছেন। তিনি আরো বলেছেন, কেন এটা ঘটেছে এবং সংশ্লিষ্টদের দায়িত্ব সম্পর্কে দ্রুত তথ্য বের করার চেষ্টা করছেন।

গত ৩১শে আগস্ট মিলান-তুরিন লাইনে রক্ষণাবেক্ষণের সময় ট্রেনের ধাক্কায় পাঁচজন রেলকর্মী মারা যাওয়ার তিন মাস পর এই দুর্ঘটনা ঘটল।

ইতালির রেলপথে ২০২০ সালে মিলানের দক্ষিণে লোদির কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে দুই রেলকর্মী মারা যায় এবং ৩১ জন যাত্রী আহত হয়। ২০১৮ সালের জানুয়ারীতে মিলানের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হলে, তিনজন নারী মারা যায় এবং প্রায় ১০০জন আহত হয়। রক্ষণাবেক্ষণের অভাবে দুর্ঘটনাটি ঘটেছিল। সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।