Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নারীর মৃত্যু, আহত ৫

admin • 12 Aug 2023, 07:56 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নারীর মৃত্যু, আহত ৫

ইতালিতে প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় দেশটির বাণিজ্যিক নগরী মিলানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শাহীন শাহীলা (৩১)। নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রাম। তিনি স্বামীসহ স্বপরিবারে ইতালিতে বেড়াতে গিয়েছিলেন।

জানা গেছে, নিহত শাহীলার স্বামী মো. শিবলীসহ স্বপরিবারে ইতালিতে বেড়াতে গিয়েছিলেন। দেশটির বাণিজ্যিক নগরী মিলান থেকে সন্দ্রিয় যাওয়ার প্রবেশপথে প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই শাহীলা নিহত হন। এসময় গাড়িতে থাকা আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ঘটনাস্থালে পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।