Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

ইতালিতে গাড়ির চাপায় বাংলাদেশি যুবক নিহত

admin • 04 Jan 2026, 10:55 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইতালিতে গাড়ির চাপায় বাংলাদেশি যুবক নিহত

ইতালির রাজধানী রোমে গাড়ির চাপায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) সকালে ইতালির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

   

নিহত যুবকের নাম ছাব্বির মোল্লা (৩০)। তিনি মাদারীপুরের ডাসার উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়া গ্রামের আক্কাশ মোল্লার ছেলে। 

পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর বিকেলে ইতালির রাজধানী রোমে একটি গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে মারা যান তিনি। 

 

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে এবং সংসারের হাল ধরার স্বপ্ন নিয়ে কয়েক বছর আগে ইতালিতে পাড়ি জমান ছাব্বির মোল্লা। তবে দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে সেই স্বপ্ন অধরাই থেকে গেল।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের খোঁজ-খবর নেয়া হচ্ছে এবং তাদের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।