Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

ইজতেমায় যাওয়ার পথে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ২

admin • 08 Feb 2024, 11:55 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ইজতেমায় যাওয়ার পথে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ২

বিশ্ব ইজতেমায় যাওয়ার সময় রাজধানীর আব্দুল্লাহপুরে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় কাশেম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় মোহাম্মদ রাজু (৪০) ও মো. মিলন মাঝি (৬০) নামে আরও দুজন আহত হয়েছেন।

আব্দুল্লাহপুরের মাছ বাজারের সামনে আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের তিনজনকে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সকাল পৌনে ৮টায় কাশেমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত কাশেমের ভাতিজা রিপন জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নেওয়ার জন্য তাঁর চাচা কাশেমসহ আরও দুজন লক্ষ্মীপুরের রামগতি এলাকা থেকে বাসে করে বৃহস্পতিবার ভোরে ঢাকায় নামেন। বাস থেকে নেমে হেঁটে আব্দুল্লাহপুর মাছ বাজার দিয়ে যাওয়ার সময় দ্রুতগতি একটি গাড়ি তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁর চাচাসহ তিনজন আহত হন। পরে আহত অবস্থায় তাঁদের তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনলে চিকিৎসক তাঁর চাচাকে মৃত ঘোষণা করেন।

রিপন আরও জানান, জরুরি বিভাগে আহত দুজনের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা সবাই লক্ষ্মীপুর জেলার রামগতি থানার ৯ নম্বর চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত দুজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে, তবে চিকিৎসক জানিয়েছেন তারা আশঙ্কামুক্ত আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।