Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
ক্রিকেট খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে হারের পর সাকিব বললেন, ‘ভেঙে পড়লে চলবে না’

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
ইংল্যান্ডের বিপক্ষে হারের পর সাকিব বললেন, ‘ভেঙে পড়লে চলবে না’

ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে হারের পর অধিনায়ক সাকিব আল হাসান বললেন, ‘আমাদের ভেঙে পড়লে চলবে না।’ মঙ্গলবার ভারতের ধর্মশালায় টস হেরে ৩৬৪ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। টাগের্ট তাড়ায় ৪৯ রানের ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।

ওপেনার লিটন কুমার দাস ৭৬ ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ৫১ আর তাওহিদ হৃদয় ৩৯ রান করে করায় শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

১৩৭ রানে হারের পর অধিনায়ক সাকিব বলেন, ‘টসে জিতেছিলাম। আজকের আবহাওয়া কিছুটা ঠান্ডা ছিল। আগের রাতে বৃষ্টির কারণেই হয়তো। আমাদের বোলিংয়ের শুরুটা ভালো হয়নি। ইংল্যান্ড এমন একটা দল, যাদের একটু সুযোগ দিলেই আপনার ওপর চেপে বসবে। যদিও আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে।’

সাকিব আরও বলেন, ‘শুরুতে ৪ উইকেট পড়ে গেলে ৩৫০ রান তাড়া করা সম্ভব নয়। আমরা দশ ওভারের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসেছিলাম।’

বাংলাদেশ দলের অধিনায়ক আরও বলেন, ‘আমাদের ভালো একটা পরিকল্পনা তো ছিলই। কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারিনি। আমাদের ব্যাটিংটা হয়েছে খাপছাড়া। শুরুতে যখন বোলিং করছিলাম, প্রথম ৬ ওভার বল সুইং করছিল, এর পরপরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইংল্যান্ডের হাতে। রানটা যদি ৩২০-৩৩০ হতো, তাও একটা সুযোগ ছিল।’

সাকিব বলেন, ‘বিশ্বকাপ লম্বা একটা টুর্নামেন্ট। আমাদের সামনে আরও ৭টি ম্যাচ আছে। আজকের এই হারের পর আমাদের ভেঙে পড়লে চলবে না। আজকের ম্যাচের ইতিবাচক বিষয়গুলো খুঁজে নিয়ে সামনের ম্যাচগুলোতে ঝাঁপাতে হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।