Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

আ.লীগ সরকার উৎখাত করা এতই সোজা!

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আ.লীগ সরকার উৎখাত করা এতই সোজা!

১৯৭১ সালে আইয়ুব খানকে উৎখাত, ইয়াহিয়া খানকে যুদ্ধে পরাজিত করা- সবগুলোর পেছনেই আওয়ামী লীগের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান রয়েছে। অথচ ক্ষমতাসীন দলটিকে আন্দোলন করে উৎখাত করে ফেলতে চায় বিএনপি। বিষয়টি এতই সোজা কিনা প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রশ্ন রাখেন। এ সময় আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা সোজা নয় বলেও তিনি মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ‘ডিসেম্বর মাস বিজয়ের মাস। বিএনপি বিজয়ের অনুষ্ঠান করবে। অথচ তারা এলো আন্দোলন করে সরকার উৎখাত করবে। এতই সোজা! (এটা) আওয়ামী লীগ পারে। ’

সরকার প্রধান বলেন, ‘আওয়ামী লীগ পারে, আইয়ুব খানকে আমরা উৎখাত করেছি। ইয়াহিয়া খানকে যুদ্ধে পরাজিত করে উৎখাত করেছি। জিয়াকে পাই নাই হাতে; কিন্তু জিয়া যখনই যেখানে গেছে- আন্দোলন তো তার বিরুদ্ধে হয়েছে। এরশাদকে উৎখাত করেছি। খালেদা জিয়া (১৯৯৬ সাল) ১৫ ফেব্রুয়ারি ভোট চুরি করে, তাকে উৎখাত করা হয়েছে। আবার ২০০৬ এ ভোট চুরি করেছিল, ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার দিয়ে ভোট করতে চেয়েছিল, সেটাও বাতিল হয়েছে। কাজেই আওয়ামী লীগ পারে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় বসলে... হ্যাঁ চক্রান্ত করতে পারবে, ষড়যন্ত্র করতে পারবে।’

নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘চক্রান্ত করে ২০০১ সালে আমাদের ক্ষমতায় আসতে দেয়নি। তার ভোগান্তি এদেশের মানুষের হয়েছে। মানুষকে সজাগ থাকতে হবে। আবার সে ভোগান্তিতে পড়তে হবে? না মুক্তিযুদ্ধের চেতনায় বিজয়ের পতাকা সমুন্নত রেখে আমরা এগিয়ে যাব উন্নয়নের পথে অপ্রতিরোধ্য গতিতে। গড়ে তুলবো ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ।’

স্মার্ট বাংলাদেশ কেমন হবে সে বিষয়ে টানা তিন বারের সরকার প্রধান বলেন, ‘বাংলাদেশে প্রত্যেকটা মানুষ কম্পিউটার ব্যবহারে পারদর্শী হবে। আমাদের অর্থনীতি আমাদের ব্যবসা বাণিজ্য; আমাদের সব কিছু আমরা ই-গর্ভনেন্স, ই-বিজনেস সব কিছু এভাবে করবো। এমনকি স্বাস্থ্যসেবা থেকে শিক্ষা- সব কিছুই আমরা গড়ে তুলবো। সেভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।’

‘বিজয় আমরা এনেছি, এই বিজয়ের পতাকা সমুন্নত রেখে চলতে হবে। আর যেন ওই খুনি, যুদ্ধাপরাধী, যাদের আমরা বিচার করেছি, এরা যেন এই দেশটাকে আবার ধ্বংস করতে না পারে। সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। সবাইকে লক্ষ্য রাখতে হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।