Thursday, 5 November 2026
শিরোনাম
কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫
জেলার খবর

আ.লীগ সমর্থকের বাড়িতে আগুন দিল বিএনপি সমর্থক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আ.লীগ সমর্থকের বাড়িতে আগুন দিল বিএনপি সমর্থক

ফরিদপুরের সালথা উপজেলা বড় ক্ষারদিয়া গ্রামে আওয়ামী লীগ সমর্থিত সাবেক মেম্বারে বাড়িতে আগুন দিয়েছে বিএনপি সমর্থিত লোকজন। এতে পাঁচটি ঘর পুড়ে যায়।

 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

জানা যায়, উপজেলা বড় ক্ষারদিয়া গ্রামে বিএনপি সমর্থিত সালথা উপজেলার বড় ক্ষারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিক মোল্লার সমর্থিত লোকজন আওয়ামী লীগ সমর্থিত সাবেক মেম্বার আব্দুল হাশেম মোল্লার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে পাঁচটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশের টহল দল রয়েছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।